​সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর

আপলোড সময় : ২১-১১-২০২৪ ১২:১৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:৪৭:২৯ অপরাহ্ন
দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।
 
বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তাঁর নিজ বাড়ি মেহজাবিনে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর বাসভবনের তিনটি গ্লাস ভেঙে গেছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুইটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে।

ওই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল জানান, ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তারা তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হামলার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরিশালে অবস্থান করা শাহজাহান ওমর অভিযোগ করেছেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি নাসিম আকনের নেতৃত্বে তার বাড়িতে হামলা করা হয়েছে।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :