​শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি

আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:১৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:১৮:৫০ অপরাহ্ন
কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সময় এক ঘণ্টার মধ্যে ১০-১২টি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল উদ্ধার করার জন্য তারা কাজ করছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। কিন্তু এদের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল। আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। যারা মোবাইল হারিয়েছেন, তারা জিডি করুন। ডিসি মাসুদ আলম আরও জানান, হারানো মোবাইলের কয়েকটি নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে। প্রযুক্তির মাধ্যমে আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে কিছুটা সময় লাগবে।

তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, যারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা সতর্ক থাকুন। মোবাইল হারানোর বিষয়ে ইতিমধ্যেই ১০-১২ জন অভিযোগ করেছেন। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :