​টাঙ্গাইলে ট্রাকে ট্রাকে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০২:৪৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০২:৪৪:৪৬ অপরাহ্ন
পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের মতই টাঙ্গাইলে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া আজ সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ট্রাকে ট্রাকে পণ্য বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন ।

শাহীন মিয়া বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ যাতে স্বল্পমূল্যে পণ্য সংগ্রহ করতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ট্রাকে ট্রাকে স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবি পণ্য  বিক্রি করা হবে। ক্রেতারা জানান, বাজারের চেয়ে কম দামে ভোজ্য তেল,  চিনি, ছোলা, ডাল ও খেজুর কেনার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছি। তবে আমাদের দাবি পণ্য ব্যবস্থাপনা যেন সঠিক থাকে। 

কনজুমারস অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল বলেন,  রমজানে বাজার নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে। সরকারের এ ধরনের ভালো উদ্যোগকে সাধুবাদ জানাই। এ সব টিসিবি পণ্য যাতে উপযুক্ত ভোক্তারাই পায় সে বিষয়ে কর্তৃপক্ষকে নজরদারি আরো বাড়ানোর তাগির দেন তিনি। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :