​দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০২:২৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০২:২৪:৩৪ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ছয় সদস্যরা শপথ নিয়েছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারা শপথ নেন। সংসদ সদস্যের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে এনসিপির সূত্র জানায়, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছিলেন তারা। একই কারণে জামায়াত সকালে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা জানায়। তবে দুপুরে জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় জামায়াত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :