ঠাকুরগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নর সেনুয়া সরদারপাড়া গ্রামে হৃদরোগে আক্রান্ত হলে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও পুলিশ লাইনে পীরগঞ্জ থানায় কর্মরত এএসআই শহিদুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায় পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে