ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৪:০৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৪:০৮:৫২ অপরাহ্ন
ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে— এমন কোনও শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ‘‘বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে— এমন কোনও শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অল্প সময়ের জন্য হলেও, যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।’’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :