বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

​২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৪:০৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৪:০৯:৩০ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ফলাফল আজ শুক্রবার ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় নির্বাচন কমিশন সচিব জানান, সারা দেশে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে যে, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

সচিব আরও জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

এক নজরে দল ও জোটের প্রাপ্ত আসন সংখ্যা

বিএনপি: ২০৯টি

বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮টি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬টি

স্বতন্ত্র: ৭টি

বাংলাদেশ খেলাফত মজলিস: ২টি

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১টি

গণঅধিকার পরিষদ: ১টি

বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি): ১টি

গণসংহতি আন্দোলন: ১টি

খেলাফত মজলিস: ১টি

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল চূড়ান্ত করে আজ গেজেট আকারে প্রকাশ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি ২টি আসনের (চট্টগ্রাম-২ ও ৪) ফলাফল ঘোষণা স্থগিত থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে আগেই ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​যেসব আসনে জয় পেল বিএনপি
​জামায়াত জোট পেল যত আসন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :