​জামালপুরের সব আসনে হেরেছে জামায়াত, বড় জয় বিএনপির

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৩:৩৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৩:৩৬:২৩ অপরাহ্ন
জামালপুরের পাঁচটি আসনেই দাপুটে বিজয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ১২৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে এম রশিদুজ্জামান মিল্লাত ১ লাখ ৭২ হাজার ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. নাজমুল হক ৯৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। ৭৮ হাজার ৪৫৪ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের এম রশিদুজ্জামান বিজয়ী হন।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ১২৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে সুলতান মাহমুদ বাবু ৯৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের ছামিউল হক ৬১ হাজার ৬৫৫ ভোট পেয়েছেন। ৩৩ হাজার ৭২৩ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের সুলতান মাহমুদ বিজয়ী হন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১৫৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের মো. মোস্তাফিজুর রহমান বাবুল ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ৭৯ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। ১ লাখ ২৬ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের মোস্তাফিজুর রহমান বিজয়ী হন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৮৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের মো. ফরিদুল কবীর তালুকদার শামীম ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ৪৪ হাজার ১৬১ ভোট পেয়েছেন। ১ লাখ ২ হাজার ৩৮৫ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের মো. ফরিদুল কবীর তালুকদার বিজয়ী হন।

জামালপুর-৫ (সদর) আসনে ১৬১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৮ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মুহাম্মদ আবদুস সাত্তার ১ লাখ ১১ হাজার ৬৯৫ পেয়েছেন। ৮৬ হাজার ৫৯৭ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের মো. ওয়ারেছ আলী বিজয়ী হন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :