ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে তিনজন প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভোট গণনা শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকেরা এসব তথ্য জানান।
বিজয়ী তিনজন প্রার্থী হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভোলা-১ আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি তাদের শরিক দলগুলোর জন্য মোট আটটি আসন ছেড়ে দিয়েছিল। তবে সমর্থন থাকা সত্ত্বেও বাকি আসনগুলোতে জয় পেতে পারেননি শরিক দলের প্রার্থীরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন