​বিএনপির ইশতেহার

এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না: তারেক রহমান

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৭:০২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১০:৩৮:৩২ অপরাহ্ন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না।

জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, সংবিধানের আলোকে বিএনপি ক্ষমতায় এলে ভোট প্রদানের অধিকার বাস্তবায়ন করব। কেয়ারটেকার বা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। আমরা ৩১ দফার মাধ্যমে বলেছিলাম, অন্তর্বর্তী সরকার আমরা বাস্তবায়ন করব। একইভাবে ৩১ দফায় বলেছিলাম, বিএনপি ক্ষমতায় এলে এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা ইশতেহারে বলতে চাই, ক্ষমতায় এলে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তা বাস্তবায়ন করব।  

সাংবিধানিক সংস্কারের বিষয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রাহমানির রাহিম বা সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস সংবিধানে স্থাপন করেছিলেন, কিন্তু বিগত ফ্যাসিবাদ সরকার এ বাক্যটি বাদ দিয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে সংবিধানের মূলনীতি হিসেবে এটি বাস্তবায়ন করা হবে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে পরিচালনা করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত  ভিশন-২০৩০ এবং রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে এ ইশতেহার ঘোষণা করা হয়।

বিএনপির এবারের ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা খাত, জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের শাসনামলে পুঁজিবাজার কেলেঙ্কারির তদন্ত ও খতিব-ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানীসহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে। নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে এবং ‘জুলাই জাতীয় সনদ’ এর সমন্বয়ে ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করব: তারেক রহমান
নির্বাচনি ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপির নির্বাচনী ইশতেহারে যা রয়েছে 
​মুক্তিযুদ্ধ থেকে জুলাই গণঅভ্যুত্থান: শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির অঙ্গীকার
​সরকার গঠন করলে সাংবাদিকদের যেসব সুবিধা দেবে বিএনপি

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :