​প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে: নাহিদ ইসলাম

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৩:২৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৩:২৯:৪০ অপরাহ্ন
নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে, কম সময়েই ভালো সাড়া পাচ্ছি। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর নির্বাচনী প্রচার প্রচারণা চলাকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে। ১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সারা পাচ্ছি উল্লেখ করে নাহিদ বলেন, ‘কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে৷ যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে।’ নির্বাচনী প্রচারণা চলাকালে ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা, গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :