আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে আয়োজন করা হচ্ছে গণভোট। নির্বাচন কমিশন (ইসি) সরকারি কর্মকর্তাদের ‘হ্যাঁ’ বা ‘না’ পক্ষে কোনো প্রচারণা না করার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী সরকারি কর্মকর্তা জনগণকে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার জন্য আহ্বান করতে পারবেন না।
প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে