নির্বাচনের প্রাক্কালে জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপ জোরদারের লক্ষ্যে ‘সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান’ শীর্ষক একটি পডকাস্ট শো চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, এই পডকাস্ট শো-তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এটি কেবল একমুখী বক্তব্য নয়; বরং সাধারণ মানুষের কথা শোনা, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা অনুধাবন করা এবং বাস্তবতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরার একটি প্রয়াস। এটি জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপের একটি ঐতিহাসিক উদ্যোগ।
মাহদী আমিন বলেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণ আর কোনো অবাস্তবায়নযোগ্য ফাঁকা বুলি কিংবা মিথ্যা আশ্বাস শুনতে চায় না। জনগণ চায় স্পষ্ট অঙ্গীকার, বাস্তব পরিকল্পনা এবং একটি অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব। তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত বিএনপির অঙ্গীকারগুলো ধারাবাহিকভাবে তুলে ধরবেন।
তিনি বলেন, পডকাস্টে তারেক রহমান বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা তুলে ধরবেন, যার মাধ্যমে দেশের কোটি পরিবার আর্থিক ও খাদ্য সহায়তা এবং সামাজিক নিরাপত্তার ন্যায্য অধিকার পাবে। শিক্ষা খাতে মৌলিক সংস্কার ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম বিজ্ঞানমনস্ক, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। পাশাপাশি ধর্মীয় কল্যাণমূলক উদ্যোগের কথা ব্যাখ্যা করা হবে, যেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা উপভোগ করবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, পডকাস্টে পরিবেশ সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। নদী ও খাল খনন ও পুনঃখনন, পানি ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা যায়, তা ব্যাখ্যা করবেন তারেক রহমান। তিনি কৃষক কার্ড কর্মসূচি নিয়ে আলোচনা করবেন, যার মাধ্যমে কৃষক কৃষিপণ্যের ন্যায্যমূল্য, সহজ শর্তে ঋণ সহায়তা এবং রাষ্ট্রীয় সুরক্ষা পাবেন। একই সঙ্গে ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরবেন। এ সময় মাহদী আমিন বলেন, তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ শক্তি ও সম্ভাবনা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন