কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের জেরে দেশটির একজন এমপিসহ ১৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ঘটেছে এ দুর্ঘটনা।
দুঘটনার শিকার ওই বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি উড়োজাহাজ। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী শহর ওকানার দিকে যাচ্ছিল বিমানটি। কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৫ জন যাত্রী ও ক্রু ছিলেন উড়োজাহাজটিতে।
প্রত্যক্ষদর্শী এবং দুর্যেোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ওকানার বিমানবন্দরে অবতরণের সময় ঘটেছে দুর্ঘটনা। বিমানটি রানওয়েতে আছড়ে পড়েছিল এবং তার পরপরই সেটি বিস্ফোরিত হয়। বিমনটিতে ২ জন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাদের কেউ আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন