ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৮:৫৮:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ১২:০৬:৩৪ অপরাহ্ন
রাজধানী ঢাকায় বুধবার (২১ জানুয়ারি) দিনের একটি বড় সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশে মাঝে মাঝে মেঘের আনাগোনা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রাও মোটামুটি আগের অবস্থানেই থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৭৬ শতাংশ।

এর আগে, গতকাল রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রাও সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :