​মাদারীপুরে বাস খাদে নিহত ৫

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৭:০৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৯:১৫:৫৫ অপরাহ্ন
মাদারীপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে চাপ দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :