ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএমপি পরিবারের মেধাবী সন্তানদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান করেছেন ডিএমপি কমিশনার।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার প্রতি নজর দিতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতায় জোর দিতে হবে। তুমি যদি ভালো মানুষ হও, তাহলে পিতা-মাতা গর্বিত হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ।
অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাগত বক্তব্য রাখেন। ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ২০১৭ সালে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে