জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) এর তফসিল স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয় ‘এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তফসিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর ঘোষিত বায়রার দ্বিবার্ষিক নির্বাচনের তপশিল স্থগিত করা হলো।’
এর আগে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের করা রিট আবেদনের শুনানি শেষে গত বৃহস্পতিবার বায়রার নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে