​সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০১:১১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০১:১১:০৪ অপরাহ্ন
কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রফতানিকারকদের জন্য সেবার মান বাড়ানোর লক্ষ্যে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করে কাস্টমস আইন, ২০২৩ অনুসরণে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করে গত ৮ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এর আগে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স দেয়ার জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ মোতাবেক কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট লাইসেন্স ইস্যু করা হতো। কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টের কার্যক্রম পরিচালনা সহজ ও যুগোপযোগী করার লক্ষ্যে স্বতন্ত্র কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ এর উল্লেখযোগ্য দিকগুলো হলো- কাস্টমস স্টেশনভিত্তিক ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো জাতীয় রাজস্ব বোর্ড থেকে আগে অনুমোদন নেয়ার আবশ্যকতা নেই। পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য বিবেচিত সব প্রার্থী সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স গ্রহণ করতে পারবে। নিয়মিত পরীক্ষা গ্রহণ করে লাইসেন্স দেয়ার প্রক্রিয়াটি প্রতি বছর একটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

জাতীয় রাজস্ব বোর্ড কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষিত হলে উক্ত স্টেশনের অনুকূলে ইস্যুকৃত সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সের কার্যকারিতা আগের মতো বাতিল করা হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সধারী অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :