মার্কিন সংস্থা

​বিক্ষোভের উত্তাপে জ্বলছে ইরান, নিহত ২৪০০ আন্দোলনকারী

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:৩০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:৩৮:০৩ অপরাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ডিসেম্বরের শেষের দিকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ২৪০৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। বুধবার (১৪) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এইচআরএএনএ’র মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ১৮ বছরের কম বয়সী ১২ জন বিক্ষোভকারীও এই মৃত্যুর তালিকায় রয়েছে। এইচআরএএনএ তাদের সর্বশেষ আপডেটে আন্দোলন শুরুর পর থেকে কমপক্ষে ১৮ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে। এইচআরএএনএ থেকে নিশ্চিত করা নতুন এই তথ্য মৃত্যুর সংখ্যাকে আরও একটি উল্লেখযোগ্য বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। তবে সিএনএন স্বাধীনভাবে সংস্থাটির পরিসংখ্যান নিশ্চিত করতে পারেনি। যদিও ধারণা করা হচ্ছে, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের পরিপ্রেক্ষিতে, প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

এর আগে মঙ্গলবার বিক্ষোভে নিরাপত্তা সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে রয়টার্সকে নিশ্চিত করে দেশটির এক কর্মকর্তা। টানা দুই সপ্তাহে দেশজুড়ে অস্থিরতা ও কঠোর দমন-পীড়নের পর ইরানি কর্তৃপক্ষের কোনো কর্মকর্তার পক্ষ থেকে সেটিই ছিল প্রথমবার বড় মৃত্যু সংখ্যার স্বীকারোক্তি। ওই কর্মকর্তা বিক্ষোভকারীদের একটি পক্ষকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে দাবি করেন, তারাই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য- উভয়ের মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :