ভরি ২ লাখ ৩২ হাজার

রেকর্ড ভাঙল সোনার দাম

আপলোড সময় : ১২-০১-২০২৬ ১১:৪০:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ১১:৪২:৩৬ অপরাহ্ন
দেশের বাজারে আরেক দফা সোনার দাম বেড়েছে। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৭১৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :