চিফ প্রসিকিউটর

'​জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেয়া ধৃষ্টতা'

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৩:২১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৫:০৪:৫৫ অপরাহ্ন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ  প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন ছিল জাতীয় মুক্তির সংগ্রাম। এটাকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেয়া ধৃষ্টতা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অভিযোগ গঠনের শুনানি চলাকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় চিফ প্রসিকিউটর আরও বলেন, বাংলাদেশের কোনো আদালতেই জুলাই অভ্যুত্থানকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না। জুলাই অভ্যুত্থান জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জাতির মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচিত।

শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হক হকের আইনজীবী বলেন, জুলাইয়ে কারফিউ দেয়া হয়েছিল জনগণের জানমাল রক্ষায়। এর প্রতিবাদ জানিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন, এসব বলাটা ধৃষ্টতা।

পরে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১২ জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। 

প্যানেলের অন্য সদস্য হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। এর আগে, মঙ্গলবার সকাল ১০টার পর কারাগার থেকে কড়া পাহারায় প্রিজনভ্যানে করে সালমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :