একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে গত ১১ ডিসেম্বর একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একইসঙ্গে, রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এই রিট দায়ের করেছেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়াও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। সোমবার থেকে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল গ্রহণ শুরু হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে