সুন্দরবনের পূর্বাঞ্চলে চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া রয়েল বেঙ্গল টাইগারটি উদ্ধার করেছে বন বিভাগ। বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্ধমারীসংলগ্ন পূর্ব সুন্দরবনের শরকির খাল এলাকা থেকে আহত ও অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করা হয়।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক মোহসীন-উল হাকিম।
পোস্টে তিনি লেখেন, উদ্ধার করা বাঘটিকে এখন নিবিড় পরিচর্যায় রাখা হবে এবং বন বিভাগের প্রচেষ্টায় বাঘটি বেঁচে যাবে, এমন আশাই করা হচ্ছে। উদ্ধার কার্যক্রমে বন বিভাগের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
এর আগে বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল-লাগোয়া সুন্দরবনে হরিণ শিকারের জন্য পাতা ফাঁদে বাঘটি আটকে পড়ে। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘেরাও করে রাখে, যাতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মধ্যবর্তী শরকির খাল পাড়ে বাঘটি ফাঁদে আটকা পড়ে। খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বনের মধ্যে বাঘটির অবস্থান ছিল।
বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার অভিযানের জন্য ঢাকা থেকে একজন ভেটেরিনারি সার্জন আনা হয়। ট্র্যাংকুলাইজার গান ব্যবহার করে বাঘটিকে অচেতন করে নিরাপদে উদ্ধার করা হয়।
দ্বীপন চন্দ্র দাস আরও জানান, বাঘটির শারীরিক অবস্থার ওপর নির্ভর করে তাকে খুলনা অথবা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হতে পারে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই নেওয়া হয়েছিল।
বাঘ আটকে পড়ার খবরে স্থানীয় এলাকায় মানুষের ভিড় বাড়লেও বন বিভাগ কঠোরভাবে ওই এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে