​প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৪:১১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৪:১১:৫৭ অপরাহ্ন
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের সূচি অনুযায়ী সকালে হওয়ার কথা ছিল পরীক্ষা।

রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :