​গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন, হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৭:১৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৭:১৪:৩৬ অপরাহ্ন
বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

গণফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে ড. কামাল হোসেন শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন।

দেশবাসীর কাছে তার আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :