​ঢাকায় মাঝারি কুয়াশাসহ শীত অব্যাহত থাকার আভাস

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১২:১৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০১:১৭:২২ অপরাহ্ন
ঢাকা ও আশপাশের এলাকার আকাশ সকাল থেকে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পরতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

এ সময় ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এছাড়া রোববার (২৮ ডিসেম্বর) এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :