নৌযান চলাচলে সতর্কতা

​কক্সবাজার-হাতিয়ায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০১:০২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০১:০৪:৩১ অপরাহ্ন
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মাছ ধরার নৌকা, ট্রলার ও অন্যান্য নৌযানকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। এ সময় জান-মালের নিরাপত্তায় সকল নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :