​গুলিস্তানের খদ্দর বাজারে আগুন

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৬:৫৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৭:৪৯:১৯ অপরাহ্ন
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় খদ্দর বাজার শপিং কমপ্লেক্স নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গুলিস্তান সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।

তাৎক্ষণিক এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :