বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আবারো আলোচনায় আসেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সম্প্রতি বিমানে বসে থাকা তাদের একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবি ঘিরে সবচেয়ে বেশি কৌতূহল সৃষ্টি করেছে জাইমা রহমানের পাশে রাখা একটি বই। বইটির নাম ‘The Penguin Book of Bengali Short Stories’। এটি প্রখ্যাত ভারতীয় অনুবাদক অরুণাভ সিনহার সম্পাদনায় এবং অনূদিত, প্রকাশ করেছে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস।
বইটি গত এক শতাব্দীর বাংলা সাহিত্যের সেরা সংকলনের মধ্যে অন্যতম। এতে বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের অনেক প্রখ্যাত লেখকের কালজয়ী গল্প রয়েছে। বইয়ের গল্পগুলো সমাজবাস্তবতা, দেশভাগ, মুক্তিযুদ্ধ এবং মানবিক সম্পর্কের গভীরতা ফুটিয়ে তোলে। বিশেষ গল্প হিসেবে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’, আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ (মুক্তিযুদ্ধভিত্তিক), শহীদুল জহিরের ‘আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই’, হুমায়ূন আহমেদের ‘খেলা’, সত্যজিৎ রায়ের ‘পিকুর ডায়েরি’ ও সেলিনা হোসেনের ‘মৃত্যুর নীলপদ্ম’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক বলেন, বিদেশে বেড়ে ওঠা জাইমা রহমান পেশায় ব্যারিস্টার হলেও বাংলা সাহিত্যের প্রতি তার টান স্পষ্ট। এই বইটি তার সাংস্কৃতিক শেকড়ের সন্ধান ও স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তে বিশেষ তাৎপর্য বহন করে। বইটি আন্তর্জাতিক বাজারে সমাদৃত। আগ্রহীরা Amazon, Book Depository, পেঙ্গুইন র্যান্ডম হাউসের ওয়েবসাইট থেকে বা বাংলাদেশে রকমারি, পিবিএস-এর মতো অনলাইন শপ থেকে সংগ্রহ করতে পারেন। হার্ডকভার সংস্করণের দাম ২৫ থেকে ৩৫ ডলার, পেপারব্যাক ও ডিজিটাল সংস্করণও সহজলভ্য। বাংলা সাহিত্যের একশ বছরের বিবর্তন ইংরেজি ভাষায় জানতে এই বইটি প্রবাসী ও নতুন প্রজন্মের জন্য আদর্শ বই হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/ এনআইএন