লক্ষ্মীপুরে বিএনপির নেতার বসতঘরে দুর্বৃত্তদের আগুনে শিশু আয়েশা আক্তার বিনতি (৮) মারা গেছেন। এই ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।
ঘটনার চার দিন পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গুরুতর আহত বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
সদর মডেল থানার ওসি ওয়াহেদ ফারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলাল বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইটি তালা লক করা ছিল, একটি তালা খোলা। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত এখনও পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের বসতঘরে দুর্বৃত্ত আগুন লাগানোর কারণে তার মেয়ে আয়েশা আক্তার মারা যান।
বেলাল ও তার দুই কন্যা- সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হন। এর মধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। বিথির শরীরের দুই শতাংশ পুড়ে গেছে; চিকিৎসা শেষে তিনি পরিবারের সঙ্গে রয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে