​‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু আজ

আপলোড সময় : ২২-১২-২০২৫ ১১:০৩:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১২-২০২৫ ১১:০৩:৪২ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হচ্ছে আজ সোমবার (২২ ডিসেম্বর)। রোববার (২১ ডিসেম্বর) সংশোধিত এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকাল ৪টায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি ভিডিওবার্তার মাধ্যমে এই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তথ্যবিবরণীতে আরও বলা হয়, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :