বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। এ উপলক্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা শহরে বা আশপাশে ভ্রমণ পরিকল্পনা থাকা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস থেকে এ বিষয়ে বার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিএনপি ওই দিন বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে বড় সমাবেশের আয়োজন করেছে।
এতে বলা হয়, এই কর্মসূচি তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের সময় তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। তাই ঢাকায় বা আশপাশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, অতিরিক্ত সময় হাতে রেখে চলাচল করতে এবং প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহার করতে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদেরও তাদের বিমান টিকিট এবং ভ্রমণ সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখার এবং পুলিশ চেকপয়েন্টে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে