লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা

আপলোড সময় : ২০-১২-২০২৫ ১১:৩৬:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ১১:৩৬:৫০ পূর্বাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা ত্যাগ করেন। জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের।

এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য ডা. জুবাইদা লন্ডন থেকে ঢাকায় আসেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :