​রাজধানীতে উদীচীর কার্যালয়ে আগুন

আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৮:৪০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৮:৪০:১০ অপরাহ্ন
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কার্যালয়ে আগুন লাগে। 

উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার গণমাধ্যমকে বলেন, "আধা ঘন্টা আগে উদীচী কার্যালয়ে হামলা হয়েছে। আমি সেখানে যাচ্ছি। এখন পথে আছি। পরে বিস্তারিত জানাব।"

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে আগুনের খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট সেখানে গেছে। পরে সেখানে আরও একটি যোগ দেয়। সূত্র : বিডিনিউজ

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :