বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে দলটি। এ উপলক্ষে অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য ভেন্যুটি সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সালাহউদ্দিন আহমদ। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এরই মধ্যে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন এবং দেশে ফেরার জন্য বিমানের টিকিটও সংগ্রহ করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে