খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম ইমদাদুল হক মিলন (৪৫)। একই ঘটনায় দেবাশীষ নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।
মিলন শলুয়া এলাকার বাসিন্দা মো. বজলুর রহমানের ছেলে। তিনি ‘খুলনার বর্তমান সময়’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ। তিনি জানান, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে