​নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে সড়কে যানজট

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১২:৫৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৫৭:৩৫ অপরাহ্ন
রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি লোডেড ট্রাক উল্টে গিয়ে এয়ারপোর্ট রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার ফলে সড়কের এক লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, এতে একদিকে যানজট ছড়িয়ে পড়ে বনানী পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়, সকাল ৮টা ৫৩ মিনিটে নিকুঞ্জ-১ এর আউটগোয়িং লেনে একটি লোডেড ট্রাক উল্টে যায়। এতে ওই সড়কে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়। দুর্ঘটনার পরপরই ট্রাক সরানোর কাজ শুরু করে ট্রাফিক পুলিশ।

পরে সকাল সাড়ে ৯টার দিকে আরেকটি পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।

এদিকে ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনার কারণে এয়ারপোর্ট রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অফিস ও স্কুলগামীসহ সব ধরনের যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এয়ারপোর্ট রোড ধরে যানজট পৌঁছে যায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত।

এ ছাড়া মাটিকাটা ফ্লাইওভার ব্যবহার করে মিরপুরের কালশী এলাকার দিকেও দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। ট্রাক সরানোর পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :