বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলবেন

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০২:২৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০২:২৭:১৭ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা-আশুলিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সব যানবাহন চালককে অনুরোধ করা যাচ্ছে। এ ছাড়া সর্বসাধারণের জন্য সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :