ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও সীমান্ত অতিক্রম ঠেকাতে বিশেষ সতর্কতা জারিসহ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার দিনাজপুর ও যশোরের সিমান্তে এম চিত্র দেখা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
দিনাজপুর প্রতিনিধি জানান- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও সীমান্ত অতিক্রম ঠেকাতে বিশেষ সতর্কতা জারিসহ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল বিকাল ৫ টায় দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকাল থেকে দিনাজপুর বিজিবির বিজিবি সেক্টর অধীনস্থ ৩ টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২১৯ কি.মি. এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী তৎপরতা রোধ, চোরাচালান ও মাদকসহ সকল ধরনের কার্যক্রম রোধে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে সীমান্ত এলাকায় বিশেষ টহল ব্যবস্থা জোরদার, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এ জন্য বিজিবি সীমান্ত এলাকায় চেক পোস্ট বসিয়ে আগতদের সব ধরনের তল্লাশি কার্যক্রম শুরু করেছেন। সন্দেহজন কাউকে মনে করা হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রটি দাবি করেন।
উল্লেখ্য যে, শুক্রবার দুপুর দু’টায় ঢাকা রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করে গুরুত্বর আহত করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পিছনে বসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, ওই গুলি তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মস্তিস্কে একটি অস্ত্রপচার শেষে তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। হাদির জীবন সংকটাপন্ন বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। এদিকে হাদির উপর হামলাকারী সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে বিষয়ে দিনাজপুর বিজিবি সেক্টর ৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়ানের ২১৯ কি.মি. সীমান্ত এলাকায় বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দিনাজপুর ফুলবাড়ী ৪২ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। একই সঙ্গে চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং কুখ্যাত সন্ত্রাসী, দুষ্কৃতিকারী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ বা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত হামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে উদ্দেশ্যে গত শুক্রবার সন্ধ্যা থেকে দিনাজপুর বিজিবি সীমান্তে বিশেষ টহল তৎপরতা জোরদার করেছে। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহ ভাজনদের যানবাহনের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত চালানো হচ্ছে।
বেনাপোল প্রতিনিধি জানান- ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর যশোরের বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারেন, সে লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য সীমান্তজুড়ে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, আজ শনিবার বিকেল থেকে ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর নজরদারি শুরু হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পথও বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কেউ অবৈধভাবে সীমান্ত পার হতে না পারে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের সব পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাস্কুপ/ ডেস্ক/এনআইএন