বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শীঘ্রই দেশে ফিরে দল ও দেশের হাল ধরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন আমাদের নেতা তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে দেশ ও দেশের মানুষের হাল ধরবেন। রাজনীতির হাল ধরবেন এবং নতুন সব চিন্তাধারার মাধ্যমে এ দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন বলে বিশ্বাস করি।
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে 'গোটা জাতির অভিভাবক' বলে আখ্যা দিয়ে তিনি আরও বলেন, আমাদের সবার গর্ব করা উচিত যে, আমরা এমন একজন নেতা ও নেত্রী পেয়েছি। অতঃপর তাদের উত্তরসূরি তারেক রহমানের মতো নেতা পেয়েছি এবং তার আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি।
বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক তিনি। অতীতে কাউকে নিয়ে কখনো দোয়ার আয়োজন হতে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন।
তিনি আরও যোগ করেন, দেশনেত্রীর অসুস্থতার সময়ে প্রমাণ হয়েছে উনি শুধু আমাদের নেত্রী নন। তিনি সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক।
মির্জা আব্বাস আরও বলেন, এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে খুব প্রয়োজন। এমনকি বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সব মানুষের অভিভাবক।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে