ঢাকায় পৌঁছেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
তিনি শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার একটু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালটিতে পৌঁছান। তাঁর আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়।
জুবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন, সেখানে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
হাসপাতালে ঘন্টা দুয়েক থাকার পর জুবাইদা রহমান দুপুর ২টা ২০ মিনিটে ধানমন্ডিতে মায়ের বাসভবনের দিকে রওনা হন। বেলা পৌনে ৪টায় তিনি ধানমন্ডিতে মায়ের বাসায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ভাবি লন্ডন থেকে দেশে ফিরেই সরাসরি এভারকেয়ারে আসেন। ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যার পাশে ছিলেন, ডাক্তারদের সাথে সর্বশেষ অবস্থা নিয়ে মিটিংও করেছেন। এখন ধানমন্ডিতে বাবার (প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খান) বাসা মাহবুব ভবনে। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দবানু রয়েছেন।
এর আগে, বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে বিমানবন্দরের ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালের পথে রওনা হন।
এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানানো হয়েছে, শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বিএনপি চেয়ারপারসন আগামী রবিবার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে। ওই পেজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা
খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে রোববার