জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:৫০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৪:৫৫:৪৬ অপরাহ্ন
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে এ আদেশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে বুধবার (০৩ ডিসেম্বর) সজিব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা।

যেখানে বলা হয়, জুলাই আন্দোলনের চুড়ান্ত মুহূর্তে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয়। আর এ পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন সজীব ওয়াজেদ জয়। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, এই ইন্টারনেট বন্ধ করা হয় বিশ্বের কাছে গণহত্যার তথ্য আড়াল করার জন্য।

এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, যেখানে অভিযুক্তদের উপস্থিতি নিশ্চিত করতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :