​শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৭:৩৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৭:৩৮:৩১ অপরাহ্ন
শ্রীলঙ্কায় চলমান প্রতিকূল আবহাওয়া এবং এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা বাংলাদেশি পর্যটকদের বিষয়ে কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন গভীরভাবে উদ্বেগ্ন প্রকাশ করে এক জরুরি বার্তা দিয়েছে।শুক্রবার (২৮ নভেম্বর) পাঠানো জরুরি বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ হাইকমিশন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সব বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।’   

‘কোনও বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হন— আপনার আবাসস্থল কিংবা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোনও জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করুন— জরুরি হটলাইন: +94 71 760 6394, +94 71 368 0461।’ এতে আরও বলা হয়, ‘আমরা বাংলাদেশি পর্যটকসহ সবাইকে অনুরোধ করছি—নঅনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল বা ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন, এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :