​৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৪ ডিসেম্বর থেকে আবেদন শুরু

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৭:২৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১১:২৯:১৮ পূর্বাহ্ন
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

৫০তম বিসিএসে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া লিখিত পরীক্ষার শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে বলে এতে বলা হয়।

এই বিসিএসে অংশ নিতে প্রার্থীরা আগামী ৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :