প্রায় ৩০০ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত দেশটিতে ৩৩ জনের প্রাণহানি হয়েছে। গত সপ্তাহে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের অন্তত ১০টি প্রদেশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার সীমান্তবর্তী হাত ইয়াই শহরে একদিনেই ৩৩৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে, যা গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। খবর বিবিসি
রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডের প্রায় ২০ লাখ মানুষ। তবে এহন পর্যন্ত মোটে ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে বন্যা উপদ্রুত এলাকায় অনেক মানুষ আটকে আছেন। উদ্ধারকর্মীরা এখনো সেসব এলাকায় পৌঁছাতে পারছে না।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। ত্রাণ ও উদ্ধারকার্যে সহায়তার জন্য তারা এরই মধ্যে একটি বিমানবাহী রণতরী ও ১৪টি নৌযানের একটি ফ্লোটিলা প্রেরণ করেছে। নিয়োজিত পানিতে নিমজ্জিত শহরগুলোতে উদ্ধারকার্য চালাতে সামরিক জাহাজ এবং হেলিকপ্টার মোতায়েন করেছে দেশটি।
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ভিয়েতনামকেও টানা বৃষ্টির ধকল সইতে হচ্ছে। এক সপ্তাহে দেশটিতে বন্যায় ৯৮ জনের প্রাণহানি হয়েছে। আর বন্যার ফলে মালয়েশিয়ায় বাস্তুহারা হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন