​কেবিনে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ

আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৪:৪০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৫:১৭:৫৩ অপরাহ্ন
রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য গণমাধ্যমকে বলেন, ম্যাডাম কেবিনে চিকিৎসা টিমের নেতৃত্বে চিকিৎসাধীন আছেন। টিম প্রয়োজন মনে করলে টেস্ট করছেন। সেই টেস্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন।

তিনি জানান, বেগম খালোদ জিয়া চিকিৎসা টিমের গভীর পর্যবেক্ষণে আছেন। দ্রুত আরোগ্যলাভের জন্য ম্যাডাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আমি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ভাইয়ের সাথে কথা বলে আপনাদের জানাচ্ছি, চেয়ারপারসন আলহামদুলিল্লাহ মেডিকেল বোর্ড তত্ত্বাবধায়নে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তিনি বলেন, দায়িত্বশীল কারো বক্তব্য ছাড়া দয়া করে কোনো তথ্য আমরা কেউ শেয়ার না করি। দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে যেন, চেয়ারপারসনকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :