বান্দরবানের রুমা থেকে কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১১ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা। তবে দুর্গম এলাকা হওয়ায় তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডং এর উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১১ জন পর্যটক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
রুমা উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী বলেন, ‘ভোরে কুষ্টিয়া থেকে বেড়াতে আসা ১১ জনের একটি টিম চাঁদের গাড়িতে করে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে