​শুক্রবার ভোর পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:১৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:১৪:০২ অপরাহ্ন
এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কমে যাওয়ায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তিতাস গ্যাস-অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :