পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির 'নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল'।
তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার (১৮ নভেম্বর) শিশু রাইসার সার্বিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান এই সেলের সদস্য ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. জাবির হাসান ও ডা. তানজিলা আক্তার। 'নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল'-এর কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম শিশু রাইসার নানা-নানী ও খালার সাথে ভার্চুয়ালি কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে শিশু রাইসার পাশে থাকার আশ্বাস দেন।
এসময় শিশু রাইসার জন্য পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতের পোশাক, উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন সেলের সদস্যরা।
গত ১ অক্টোবর চার বছর বয়সী মাতৃহারা শিশু রাইসাকে মারধরের অভিযোগ ওঠে তার পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে। শারীরিক আঘাতে তার মাথার হাড় ভেঙে যায় ও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ওই সময় 'নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল'-এর ঝালকাঠির সদস্যরা শিশু রাইসাকে দেখতে যান ও চিকিৎসা সহায়তা দেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে